News Flash

  • Home
  • দিনের খবর
  • জনকেন্দ্রিক উন্নয়ন মডেলের ওপর জোর দিচ্ছে ভারত, প্রতিটি সেক্টরেই উদ্ভাবনকে সমর্থন : প্রধানমন্ত্রী
Image

জনকেন্দ্রিক উন্নয়ন মডেলের ওপর জোর দিচ্ছে ভারত, প্রতিটি সেক্টরেই উদ্ভাবনকে সমর্থন : প্রধানমন্ত্রী

সমরকন্দ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): জনকেন্দ্রিক উন্নয়ন মডেলের ওপরই বিশেষ জোর দিচ্ছে ভারত, প্রতিটি সেক্টরেই উদ্ভাবনকে সমর্থন করা হচ্ছে। উজবেকিস্তানের সমরকন্দে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর শিখর সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমরা জনগণকেন্দ্রিক উন্নয়ন মডেলের ওপর জোর দিচ্ছি। আমরা প্রতিটি সেক্টরে উদ্ভাবনকে সমর্থন করছি। বর্তমানে আমাদের দেশে ৭০,০০০ টিরও বেশি স্টার্ট-আপ এবং ১০০ টিরও বেশি ইউনিকর্ন রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারী কাটিয়ে উঠছে। কোভিড এবং ইউক্রেন সংকটের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বেশ কয়েকটি ব্যাঘাত ঘটেছে। আমরা ভারতকে একটি উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করতে চাই। প্রধানমন্ত্রীর কথায়, এ বছর ভারতের অর্থনীতি ৭.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আমি আনন্দিত যে আমাদের দেশ বিশ্বের বৃহত্তম অর্থনীতির মধ্যে দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “চলতি বছরের এপ্রিল মাসে গুজরাটে চিরাচরিত ওষুধের জন্য গ্লোবাল সেন্টার উদ্বোধন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ছিল চিরাচরিত চিকিৎসার জন্য হু দ্বারা প্রথম এবং একমাত্র বিশ্বব্যাপী কেন্দ্র। ভারত চিরাচরিত ওষুধের উপর একটি নতুন এসসিও ওয়ার্কিং গ্রুপের জন্য উদ্যোগ নেবে।”

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top