News Flash

  • Home
  • প্রধান খবর
  • লখিমপুরের ঘটনায় দুঃখিত মৌর্য, ব্রজেশ বললেন হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে
Image

লখিমপুরের ঘটনায় দুঃখিত মৌর্য, ব্রজেশ বললেন হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে

লখনউ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকা বোনকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। আশ্বস্ত করলেন উত্তর প্রদেশের দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক।

দুই নাবালিকাকে খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “লখিমপুরের ঘটনা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। সমস্ত অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আশা করব, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী অথবা মায়াবতী হোক না কেন, তাঁরা রাজনীতি করার পরিবর্তে পরিবারকে সান্ত্বনা দেবেন। উত্তর প্রদেশে আইনের শাসন বিরাজ করছে।”
উত্তর প্রদেশের অপর উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, “জুনায়েদ, সোহেল, হাফিজুল, করিমুদ্দিন ও আরিফ জড়িত। দুই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপর ফাঁসি দেওয়া হয়। সরকার এমন পদক্ষেপ নেবে যে তাদের আগামী প্রজন্মের আত্মাও কেঁপে উঠবে। ন্যায়বিচার দেওয়া হবে; ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে কার্যক্রম চলবে।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top