News Flash

  • Home
  • খেলা
  • খেলাধুলার মধ্যে ফুটবল অন্যতম জনপ্রিয় খেলা : মুখ্যমন্ত্রী
Image

খেলাধুলার মধ্যে ফুটবল অন্যতম জনপ্রিয় খেলা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আজ ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ফটিকরায় অটল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইন্যাল ম্যাচ এর উদ্বোধন করেন। জগন্নাথপুর এফ সি বনাম দারচে এফ সি-র মধ্যে ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। গত ১৬ আগস্ট এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ ফাইন্যাল খেলায় জগন্নাথপুর এফ সি ২-০ গোলে দারচে এফ সি-কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।

প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ শুরুর আগে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, খেলাধূলার সাথে আমরা সবাই ছোটবেলা থেকেই পরিচিত। বিভিন্ন খেলাধূলার মধ্যে ফুটবল অন্যতম জনপ্রিয় খেলা। তিনি বলেন, এই খেলায় উত্তেজনা থাকে। কিন্তু উত্তেজনাকে প্রশমিত করে খেলাকে যেন আমরা সবাই ভালোবাসি সেদিকে নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রী মাঠের চারপাশে বিরাট সংখ্যক মানুষের উপস্থিতির জন্য ক্রীড়ামোদি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, টি আই ডি সি’র চেয়ারম্যান টিঙ্কু রায়, ঊনকোটির জেলাশাসক ও পুলিশ সুপার প্রমুখ।কুমারঘাট সফরে এসে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আজ প্রথমে ভবতারিণী মন্দির পরিদর্শন করেন ও পূজা দেন। তাঁর সাথে ছিলেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top