News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় সারা ভারত কৃষক সভার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
Image

বিলোনীয়ায় সারা ভারত কৃষক সভার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

বিলোনীয়া, ১৩ সেপ্টেম্বর :  সারা ভারত কৃষক সভা বিলোনীয়া মহকুমা কমিটির উদ্যোগে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয়ে করুনা রায় স্মৃতি কনফারেন্স হলে ৫৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়৷ সেমিনারের বিষয় ছিল বিপন্ন কৃষক ও কৃষি ব্যবসা বিধবস্ত অর্থনীতি আক্রান্ত গনতন্ত্র৷ পাশাপাশি  পাইখলা ঐতিহাসিক জমি আন্দোলনের উপর বিস্তারিত ভাবে আলোচনা রাখেন বামফ্রন্টের আহ্বায়ক কৃষক নেতা নারায়ণ কর৷ তিনি বলেন সারা দেশের কৃষকদের সাথে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করে আসছে সার বীজ ঔষধ সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন ভাবে সমস্যা সৃষ্টি করছে৷ তার থেকে উত্তরনের জন্য সময়োপযোগী গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করা৷  কৃষক সভার সংগঠনকে মজবুত শক্তিশালী করার লক্ষ্যে আরো বেশি পরিমানে শ্রমিক কৃষক মজদুর ও সাধারণ অংশের জনগণ কে সংগঠিত করে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগঠিত করার আহ্বান রাখেন৷ এছাড়াও এইদিনের সেমিনারে আলোচনা রাখেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তথা কৃষক নেতা বাসুদেব মজুমদার৷ কৃষক সভার আয়োজিত সেমিনারে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক কৃষক নেতা নারায়ণ কর, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সেন, সারা ভারত কৃষক সভার বিলোনীয়া মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ, গণমুক্তি পরিষদের নেতৃত্ব সহ অন্যান্যরা৷

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top