News Flash

  • Home
  • দেশ
  • পথদুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের
Image

পথদুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের

পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার রামজীবনপুর এলাকায় পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের।

মৃতের নাম রাজুকুমার মণ্ডল (৩২)। চন্দ্রকোনার পৌরসভার ১২ নং ওয়ার্ড মলেশ্বরপুরে তাঁর বাড়ি।সোমবার রাতে ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, ঝড়ের গতিতে ছুটছিল তিনটি গাড়ি। একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। দুটো গাড়ির মাঝে পড়ে গিয়েছিলেন তিনি। মাঝে পিষ্ট হয়ে যায় শরীর, একেবারে আড়াআড়িভাবে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাজুকুমার রামজীবনপুর ফাঁড়ির ঘাটাল-মাংরুল রাজ্য সড়কের বিলপুকুর এলাকায় কর্তব্যরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলপুকুর এলাকায় রাতের নাকা তল্লাশি চলার সময় চন্দ্রকোণা থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য পুলিশ কর্মীরা কয়েকটি গাড়িকে আটকানোর চেষ্টা করেছিলেন। তিনটি পণ্যবাহী গাড়িকে পুলিশ আটকানোর চেষ্টা করতেই চালকরা দ্রুত গতিতে পুলিশকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। একে অপরকে পাশ কাটিয়ে যাওয়ার সময়েই মাঝে পড়ে গিয়েছিলেন রাজুকুমার।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালেও এলাকায় ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাস্তার রক্ত জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল। তবে এই এলাকায় গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে চলে। রাস্তা সরু। সেখান থেকে এই ভাবে গাড়ি চলতে গিয়েই দুর্ঘটনা।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top