News Flash

Image

Mohanpur:মোহনপুরে এসএফআই এর সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর :  এসএফআই মোহনপুর মহকুমা কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ বামুটিয়ার কালীবাজারস্থিত সিপিআইএম দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন৷ মোট ৮৬ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেয়৷   সিমনা, মোহনপুর এবং বামুটিয়া বিধানসভা এলাকার সদস্য সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন৷ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের সূচনা হয়৷ 

সম্মেলনে রাজ্য সম্পাদক বলেন , রাজ্যের শিক্ষানীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে৷ যার মধ্য দিয়ে রাজ্যের গরিব ঘরের সন্তানরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থ আদায়ের মধ্য দিয়ে দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষা প্রাপ্তির পথ সংকোচিত করা হচ্ছে বলে অভিযোগ আনলেন রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দে৷ এছাড়াও তিনি জাতীয় শিক্ষানীতি নিয়েও সরব হন তিনি৷ উপস্থিত সমস্ত সদস্য সদস্যদের আহ্বান করেন আগামী দিনে এই সমস্ত ইস্যুকে সামনে রেখে লড়াই আন্দোলনটা আরো শক্তিশালী করার জন্য৷ সম্মেলনে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মোহনপুর বিভাগিয় সম্পাদক শিব শংকর সাহা, সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক প্রণব দেববর্মা এবং অন্যান্যরা৷

Releated Posts

আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: রাজধানীর বিদ্যাসাগর প্রফেসর পাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 14, 2026

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যজুড়ে প্রস্তুতি সম্পূর্ণ, জেলা প্রশাসনকে আগাম নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ জুলাই: সম্ভাব্য ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে…

ByByReshmi Debnath Jul 14, 2026

ছিনতাই ও এনডিপিএস মামলার অভিযুক্ত ফেরদৌস মিয়া গ্রেফতার, তদন্তে বিশালগড় থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুলাই: ছিনতাই ও এনডিপিএস আইনের মামলায় অভিযুক্ত ফেরদৌস মিয়াকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। সোমবার…

ByByReshmi Debnath Jul 14, 2026

চরিলাম বাজারে দম্পতির ওপর হামলার অভিযোগ, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাই; আহত স্বাস্থ্যকর্মী হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুলাই: চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় এক দম্পতির ওপর হামলা চালিয়ে স্বর্ণের চেইন ও নগদ টাকা…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top