News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ADC:৩৯ মাইল জলের জন্য হাহাকার, এডিসি প্রশাসন নির্বিকার
Image

ADC:৩৯ মাইল জলের জন্য হাহাকার, এডিসি প্রশাসন নির্বিকার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ সেপ্টেম্বর : ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের বিভিন্ন এলাকা গুলিতে উন্নয়ন হচ্ছে বলে তিপ্রামথা দলের নেতা নেত্রীরা ঢাক-ঢোল পেটালেও বাস্তবে অন্য কথা বলে৷ উন্নয়নের ছিঁটে-ফোঁটাও পাওয়া গেল না এলাকাটি পরিদর্শনকালে৷ এবার পানীয় জলই হউক আর রাস্তাঘাট সর্বক্ষেত্রে রুগ্ণদশাগ্রস্থ৷ ঘটনা স্ব-শাসিত জেলা পরিষদের ১১ মহারানী কেন্দ্রের অধীনে মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের আঠারোমুড়া পাহাড়ের ৩৯ মাইল এলাকায়৷ উক্ত এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল পানীয় জলের জন্য গোটা এলাকা জুড়ে ত্রাহী ত্রাহী ভাব৷ সকাল থেকে সন্ধ্যা উপজাতি রমণী সহ শিশুরা জলের বিভিন্ন পাত্র নিয়ে হাঁ করে চাতক পাখির মতো জলের অপেক্ষায় বসে থাকতে হয়৷ তারা অপেক্ষায় থাকে কখন গাড়ি  ওই এলাকায় জল নিয়ে পৌঁছাবে৷ কিন্তু কোন কোন সময় গাড়িতে জল পৌঁছলেও অধিকাংশ সময় জলের গাড়ি পৌঁছায় না বলে অভিযোগ এলাকাবাসীদের৷ তখন তারা কাঁচা কুয়ো কিংবা ছড়ার নোংরা জলের উপর  ভরসা করে থাকতে হয়৷ কিন্তু, স্ব-শাসিত জেলা পরিষদের বিভিন্ন এলাকা গুলিতে পানীয় জলের সু-ব্যাবস্থা করার জন্য বিভিন্ন পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করলেও স্ব-শাসিত জেলা প্রশাসন কোন এক অজ্ঞাত কারণে সেই প্রকল্প গুলিকে বাস্তবায়ন করছে না বলে অভিযোগ৷ তবে, ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ক্ষমতায় থাকা বুবাগ্রার তিপ্রামথা দল বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুলি বাস্তবায়নের ক্ষেত্রে ভোটের রাজনীতি করছে কিনা এমনটাই জিজ্ঞাসা  এলাকার মানুষজনদের৷ কেননা, ওই ৩৯ মাইল এলাকার লোকজনের পানীয় জলের জন্য দুর্ভোগ পোহাতে থাকলেও এটা মূলত স্ব-শাসিত জেলা প্রশাসন এক প্রকার উদাসীন তাদের সমস্যা নিরসনের ক্ষেত্রে৷ এলাকাবাসীরা চাইছে প্রশাসন তাদের অতিসত্বর জল সমস্যা নিরসন করে দেয়৷ এখন দেখার বিষয়, কবে নাগাদ পানীয় জলের সমস্যা নিরসনে উদ্যোগী হয় স্ব-শাসিত জেলা পরিষদের প্রশাসন৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top