News Flash

  • Home
  • দেশ
  • Gold Seized:বাগদায় উদ্ধার আড়াই কেজি সোনা
Image

Gold Seized:বাগদায় উদ্ধার আড়াই কেজি সোনা

বনগাঁ, ১০ সেপ্টেম্বর (হি. স.): বাগদায় উদ্ধার হল আড়াই কেজি সোনা। বিএসএফের হানা তল্লাশিতে আটকানো হয় বিপুল পরিমাণ সোনা চোরাচালানের প্রচেষ্টা।
বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হয়েছে ২১টি সোনার বিস্কুট। যে পরিমাণ সোনার ওজন ২ কেজি ৪৫০ গ্রাম। বিএসএফের অভিযানে উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। শনিবার ভোরে বাগদায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া মামাভাগ্নে গ্রামে নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালায় ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা। স্থানীয় এক নাগরিক একটি বালতি (বেগুন এবং ওষুধের একটি প্লাস্টিকের বোতল) নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে আসে। বিএসএফ জওয়ানরা তাঁকে তল্লাশির জন্য থামায়। 
বিএসএফ সদস্যরা যখন বালতি ও প্লাস্টিকের বোতল তল্লাশি করছিল, ধরা পড়ার আশঙ্কা বুঝতে পেরে চম্পট দেয় সন্দেহভাজন। তল্লাশির সময় একটি প্লাস্টিকের ওষুধের বোতলের ভিতরে লুকিয়ে রাখা ২১ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়, যে সোনার বিস্কুটের মোট ওজন ২.৪৫০ কেজি, যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
প্রসঙ্গত, শনিবারই কলকাতায় ফের খোঁজ মিলল যখের ধনের। ইডি-র তল্লাশিতে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top