ঋষিকেশ, ৯ সেপ্টেম্বর (হি.স.) : হরিদ্বার থেকে বদ্রীনাথ ধামে যাওয়ার পথে একটি গাড়ি ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের নীর গাড্ডুর কাছে একটি খাদে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।
মুনিকিরেটি থানার ইনচার্জ ইন্সপেক্টর রিতেশ শাহ জানিয়েছেন, মুম্বইয়ের পাঁচ বাসিন্দাকে নিয়ে শুক্রবার সকালে একটি গাড়ি হরিদ্বার থেকে বদ্রীনাথ ধাম যাচ্ছিল। সেই সময় নীর গড্ডুর কাছে গাড়িটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত একজনকে এইমস ঋষিকেশে রেফার করা হয়েছে।



















