News Flash

  • Home
  • দেশ
  • জেল থেকে অনুব্রতর মুক্তি নিয়ে সংশয় প্রকাশ দিলীপ ঘোষের
Image

জেল থেকে অনুব্রতর মুক্তি নিয়ে সংশয় প্রকাশ দিলীপ ঘোষের

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : জেল থেকে অনুব্রত মণ্ডলের মুক্তির ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবারই নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা আবার কেষ্টর পাশে থাকার বার্তা দিয়েছেন। বস্তুত, তৃণমূল নেতার গ্রেফতারির পর তাঁকে নিয়ে চতুর্থ বার মন্তব্য করেছেন তিনি। বীরভূমের বিধায়ককে বার্তা দিয়ে বলেছেন, ‘‘বীরের সম্মান দিয়ে ওকে (অনুব্রত) জেল থেকে বার করে আনবেন।’’

শুক্রবার সকালে দিলীপবাবু অনুব্রতর নামোল্লেখ না করে বলেন, “আগে তো এই অঞ্চলে সকালে চা পান করতে পারিনি। হুমকি দিয়ে চায়ের দোকান বন্ধ করে দিয়েছিল। আজ একাধিক জায়গায় চা পান করলাম। লোকে ডেকে খাওয়াচ্ছে। বিহারের কিছু লোক তো লালুর কথা বলছে! কিন্তু বার হবেন তো? আগে বেড়িয়ে আসুক!“

দিলীপবাবু বলেন, “আমাকে একজন গল্পে বলেছিলেন, “জানেন আমার দাদু খুব সাহসী ছিল। একদিন চিড়িাখানার বাঘের খাঁচায় ঢুকে গেল।“ তারপর কী হল? জবাবে বললেন, “তারপর আর বার হননি।“ অর্থাৎ, অনুব্রত জেল থেকে বেরোলে তো বীরের মর্যাদা পাবেন! পরোক্ষে সেই খোঁচা দিলেন দিলীপ ঘোষ।

শুক্রবার সকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার পথে আত্মবিশ্বাসের সুরে কেষ্ট বললেন, ‘‘নিশ্চয়ই ছাড়া পাব।’’ তাঁর যুক্তি, ‘‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলার পর আর বলার কিছু থাকে না।’’ স্বয়ং দলনেত্রী তাঁর সঙ্গে রয়েছেন। এই খবর জেনে আত্মবিশ্বাসী মেজাজে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মন্তব্য, ‘‘জেলে তো কেউ সারা জীবন থাকে না।’’

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top