News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রখর রোদে হাঁসফাঁস অবস্থা তিলোত্তমায়, গরমের তেজে কাহিল হয়ে পড়েছে দক্ষিণবঙ্গ
Image

প্রখর রোদে হাঁসফাঁস অবস্থা তিলোত্তমায়, গরমের তেজে কাহিল হয়ে পড়েছে দক্ষিণবঙ্গ

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): সকাল হতে না হতেই প্রখর রোদ, ঝকঝকে নীল আকাশ। বেলা গড়ালেই রোদের তাপ বাড়ছে, একেবারে হাঁসফাঁস অবস্থা। কখনও কখনও আবার মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। ভ্যাপসা গরমে রীতিমতো কাহিল হয়ে পড়েছে কলকাতা। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন এমনই পরিস্থিতি। এই অসহনীয় পরিস্থিতি কবে কাটবে সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গের মানুষজন। এমতাবস্থায় স্বস্তি দিতে পারে নিম্নচাপ। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপের প্রভাবে শনিবার, রবিবার ও সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, বিগত ২৪ ঘন্টায় সেভাবে বৃষ্টি না হওয়ায় গরমের দাপটে রীতিমতো নাজেহাল হওয়ার মতো অবস্থা তিলোত্তমায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top