News Flash

  • Home
  • বিনোদন
  • Ramchandra Manjhi :সেমারিয়া ঘাটে শেষকৃত্য হবে পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্জির
Image

Ramchandra Manjhi :সেমারিয়া ঘাটে শেষকৃত্য হবে পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্জির

পাটনা, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : বৃহস্পতিবার রিভিলগঞ্জের সিমরিয়া ঘাটে সম্পন্ন হবে প্রখ্যাত শিল্পী ও ভিখারী ঠাকুরের শিষ্য পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্জির শেষকৃত্য। নাগরা ব্লকের তুজারপুরের বাসিন্দা রামচন্দ্র মাঞ্জির মৃতদেহ শেষ দেখার জন্য তাঁর গ্রামে রাখা হয়েছে। সারান জেলার বাসিন্দা রামচন্দ্র মাঞ্জির মৃত্যুতে ভোজপুরি শিল্পের ক্ষেত্রে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার রাতে পাটনার আইজিআইএমএস হাসপাতালে তিনি মারা যান। হৃদরোগ এবং অন্যান্য অসুস্থতা নিয়ে গত ২ সেপ্টেম্বর ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল তাঁকে। বুধবার রাতে তিনি মারা যান।
১৯২৫ সালে বিহারের সারান জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি ছিলেন কিংবদন্তি ভিখারি ঠাকুরের নাচ ফর্মের লোকনৃত্যের শেষ বংশধর। তিনি ভোজপুরি ভাষার শেক্সপিয়র নামে পরিচিত ভিখারি ঠাকুরের আদি দলের অন্যতম সদস্য।

বর্তমানে সরণ-ভিত্তিক ভিখারি ঠাকুর রেপার্টরি ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top