News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack:বোধজংনগরে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত শাসক দলের দুই সমর্থক
Image

Attack:বোধজংনগরে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত শাসক দলের দুই সমর্থক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর : দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত শাসক দলের দুইকর্মী৷ ঘটনা বোধজংনগর পঞ্চায়েতটিলা এলাকায়৷ আহতরা হলেন প্রসেনজিত দাস এবং গৌতম দাস৷ দুষ্কৃতীকারীরা সিপিআইএম দলের বলে অভিযোগ আহতদের৷

ঘটনার বিবরণে প্রকাশ, বোধজংনগর পঞ্চায়েতটিলা এলাকার বাজার থেকে বাড়ি ফিরছিলেন প্রসেনজিত দাস এবং গৌতম দাস৷ তখনই ২০-৩০ জনের একদল দুষ্কৃতী  লাঠি সাটা নিয়ে তাদের পথ আটকায় বলে অভিযোগ৷ মূলত শাসক দলের কর্মী হওয়াতেই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ আহতদের৷ ঘটনায় গুরুতর আহত দুই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন৷ দুষ্কৃতীকারীরা  প্রত্যেকেই সিপিআইএম দলের কর্মী ছিল বলে অভিযোগ আহতদের৷ 

ঘটনাকে কেন্দ্র করে বোধজংনগর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে বিরোধীদের উপর হামলা হুজ্জতির জবাব দিচ্ছে বিরোধীরা, এমনই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের৷ তবে কি সাড়ে চার বছর পর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে বামেরা? প্রশ্ন সংশ্লিষ্ট মহলে৷

Releated Posts

অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং তার জেরে সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

কদমতলায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক, আজ আদালতে পেশ

ধর্মনগর, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে…

ByByReshmi Debnath Aug 5, 2026

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদে গ্রাহকদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৫ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদ এলাকায় বিক্ষোভে সামিল হলেন অসংখ্য গ্রাহক। দীর্ঘদিন ধরে স্বাভাবিক হারে…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

বামুটিয়া ব্লকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু

আগরতলা, ৫ আগস্ট: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top