News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্রামগঞ্জে দুঃসাহসিক চুরি, নগদসহ প্রায় ৩২ হাজার টাকার মালামাল লুট
Image

বিশ্রামগঞ্জে দুঃসাহসিক চুরি, নগদসহ প্রায় ৩২ হাজার টাকার মালামাল লুট

আগরতলা, ৫ আগস্ট: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের মাস্টারপাড়া রাজা চৌমুহনি এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ভোররাতে সংঘটিত এই ঘটনায় নগদ অর্থসহ প্রায় ৩২ হাজার টাকার মালামাল লুট করে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের মতো দোকান খুলতে এসে দোকান মালিক অজিত দেববর্মা দোকানের ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের টিন কেটে ভেতরে প্রববেশ করে। এরপর ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় ৭ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি দোকানে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রীও চুরি করে। দোকান মালিকের দাবি, নগদ অর্থ ও চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৩২ হাজার টাকা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Releated Posts

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

বনমালিপুরের তিন ফ্ল্যাটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ, টিএসইসিএল-কে জরিমানা হাইকোর্টের

আগরতলা, ৮ আগস্ট: সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর ভূমিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি নেই, তবুও পরিষেবায় দুর্ভোগ : মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় বিদ্যুতের কোনও ঘাটতি নেই। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের ফলে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

Leave a Reply

Scroll to Top