News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক, আজ আদালতে পেশ
Image

কদমতলায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক, আজ আদালতে পেশ

ধর্মনগর, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। অভিযুক্তকে বৃহস্পতিবার ধর্মনগর জেলা আদালতে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই নাবালিকাকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে অভিযুক্ত হিসেবে রবীন্দ্র মুন্ডা (৪৫)-র নাম উল্লেখ করা হয়। অভিযুক্তের বাড়ি কদমতলা থানার অন্তর্গত সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের খুলিডর ৪ নম্বর ওয়ার্ড এলাকায়।

অভিযোগের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৩৭(২), ১২৭(২) ও ৬৫(১) ধারার পাশাপাশি পকসো আইনের ৪ ধারায় মামলা (নং-৪৩/২০২৬) রুজু করে তদন্ত শুরু করে।
তদন্ত চলাকালীন গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে মূল অভিযুক্ত রবীন্দ্র মুন্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কদমতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ ধর্মনগর জেলা আদালতে পেশ করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

প্রয়াত প্রবীণ সিপিআই(এম) নেত্রী গৌরী ভট্টাচার্য, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস

আগরতলা, ৮ আগস্ট: প্রয়াত হলেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী, প্রাক্তন বিধায়ক এবং নারী অধিকার আন্দোলনের বিশিষ্ট কর্মী কমরেড গৌরী…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

সোনামুড়া সীমান্তে মাদক পাচারে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, যুবককে মারধর, ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা, তদন্তে পুলিশ

সোনামুড়া, ৮ আগস্ট: সীমান্ত এলাকায় মাদক পাচারে বাধা দেওয়া এবং বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, গোমতী জেলা যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৮ আগস্ট: গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি এবং স্মার্ট মিটার সংক্রান্ত নানা সমস্যাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

Leave a Reply

Scroll to Top