News Flash

  • Home
  • দেশ
  • বীরের সম্মান দিয়ে কেষ্টকে বের করে আনতে হবে: মমতা
Image

বীরের সম্মান দিয়ে কেষ্টকে বের করে আনতে হবে: মমতা

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : “বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনতে হবে। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, লাল মাটির দেশ। এটা সবসময় মাথায় রাখবেন।”

গরু পাচারকাণ্ডে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। আদালতের রায়ে এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন অনুব্রত। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশ থেকে এই ভাষাতেই আরও একবার প্রিয় ‘কেষ্ট’র পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, কেষ্টকে আটকাতে পারবেন না। বেচারা কেষ্টর নিজেরই শরীর খারাপ। বগটুইয়ের ঘটনার সময়ও কেষ্টকে ধাক্কা দেওয়া হয়েছে। প্রত্যেক নির্বাচনের আগে ওঁকে নজরবন্দি করে রেখে দেওয়া হয়। কিন্তু তাতে কি কেষ্টকে আটকানো সম্ভব হয়েছে? ভাবছেন কেষ্টকে জেলে বন্দি করে রেখে লোকসভার দুটি আসন দখল করবেন? সে গুড়ে বালি।”

এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নেতাজি ইন্ডোরে উপস্থিত বীরভূম জেলার দলীয় ব্লক সভাপতিদের উঠে দাঁড়াত বলেন মমতা। এমনকী বীরভূম থেকে আসা দলীয় কর্মীদের উঠে দাঁড়াতে বলেন তিনি। তাদের উদ্দেশে মমতা বলেন, “কেষ্ট যতদিন ফিরে না আসছে, লড়াই আরও তিনগুণ বাড়বে।“ একই সঙ্গে সিবিআই, ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। গতকাল আইনমন্ত্রী মলয় ঘটকের একাধিক বাড়িতে সিবিআই হানা নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন মমতা। মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা নিয়ে মমতার জবাব ‘সব মিথ্যে’।

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top