News Flash

  • Home
  • দেশ
  • ওনামের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
Image

ওনামের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : বৃহস্পতিবার কেরলে এবং সারা বিশ্বে মালায়ালী সম্প্রদায়কে ওনামের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট বার্তায় লেখেন, “দেশবাসীকে, বিশেষ করে মালায়ালী বোন ও ভাইদের ওনামের শুভেচ্ছা। নতুন ফসল কাটার একটি উত্সব। ওনাম সাম্য, ন্যায্যতা এবং সত্যবাদীতার মূল্যবোধও বহন করে। এই উৎসবের আনন্দময় চেতনা যেন সামাজিক সম্প্রীতি জোরদার করে এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।”
টুইট বার্তায় উপরাষ্ট্রপতি ধনখড় লেখেন, “ওনামের শুভ উপলক্ষে আমার উষ্ণ শুভেচ্ছা। রাজা মহাবলীর স্মৃতির প্রতি সম্মান জানাতে ওনাম পালিত হয়। এই উত্সব সততা, করুণা এবং ত্যাগ ও মূল্যবোধের প্রতীক। ওনামের চেতনা সবার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক।”

প্রধানমন্ত্রী মোদী একটি টুইট বার্তায় লিখেছেন, “সবাইকে ওনামের শুভেচ্ছা। বিশেষ করে কেরলের মানুষ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মালায়ালী সম্প্রদায়কে। এই উৎসব প্রকৃতি মাতার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পরিশ্রমী কৃষকদের গুরুত্বকে পুনর্ব্যক্ত করে। ওনাম আমাদের সমাজে সম্প্রীতির চেতনাকে এগিয়ে নিয়ে যায়।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top