News Flash

  • Home
  • দিনের খবর
  • রোদের তেজে তিলোত্তমায় চড়ছে পারদ, ঘর্মাক্ত গরমে কাহিল হয়ে পড়ছে দক্ষিণবঙ্গ
Image

রোদের তেজে তিলোত্তমায় চড়ছে পারদ, ঘর্মাক্ত গরমে কাহিল হয়ে পড়ছে দক্ষিণবঙ্গ

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টির অভাবে ও রোদের তেজে তিলোত্তমায় ফের অনেকটাই চড়ল তাপমাত্রার পারদ। আর্দ্রতাজনিত অস্বস্তি ও ঘর্মাক্ত গরমে রীতিমতো কাহিল হয়ে পড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা আগের দিনের তুলনায় অনেকটাই বেড়ে ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

তীব্র রোদের মধ্য দিয়ে বৃহস্পতিবারের সকাল শুরু হয়েছে কলকাতায়। সকাল হতে না হতেই চাঁদিফাটা রোদ্দুর। বেলা গড়ালে একেবারে গলদঘর্ম অবস্থা। বিগত ক’দিন ধরেই গরমে জ্বলছে কলকাতা। এই পরিস্থিতিতে বৃষ্টির জন্য চাতক পাখির মতো হাপিত্যেশ করে বসে রয়েছেন শহরবাসী। বৃষ্টির অভাবের কারণে ভ্যাপসা গরম বাড়ছে, আর তাতেই সবথেকে বেশি অস্বস্তিতে দক্ষিণবঙ্গের মানুষজন। বৃষ্টির ঘাটতির জেরে অস্বস্তি ভাব আপাতত বজায় থাকবে দক্ষিণবঙ্গে, এমনই মনে করছেন আবহবিদরা।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top