News Flash

  • Home
  • বিদেশ
  • Vietnam:দক্ষিণ ভিয়েতনামের কারাওকে পার্লারে অগ্নিকাণ্ড, ১৪ পরীক্ষার্থীর মৃত্যু
Image

Vietnam:দক্ষিণ ভিয়েতনামের কারাওকে পার্লারে অগ্নিকাণ্ড, ১৪ পরীক্ষার্থীর মৃত্যু

হ্যানয় (ভিয়েতনাম), ৭ সেপ্টেম্বর ( হি.স.) : দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে পার্লারে আগুন লেগে কমপক্ষে ১৪ জন মারা গিয়েছে বলে বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবরে প্রকাশ, মঙ্গলবার রাত ৯ টায় বিন ডুং প্রদেশের শহর থুয়ানের একটি চারতলা বিল্ডিংয়ে আগুনে লাগে। স্থানীয় দমকল বিভাগ এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও বুধবার ধোঁয়া উঠতে থাকে। আগুনে আতঙ্কে প্রাণ বাঁচাতে উপরের তলা থেকে বেশ কয়েকজন নিচে ঝাঁপ দেয়। এই ঘটনায় ১৪ জন মারা যায়। দমকলকর্মীরা তাদের ট্রাক থেকে মই ব্যবহার করে অন্যদের উদ্ধার করতে সক্ষম হন। বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে আগুন লাগার কারণে এখনও বিস্তারিত জানা না গেলেও তদন্ত শুরু করা হয়েছে।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top