News Flash

  • Home
  • দিনের খবর
  • TMC:বিধানসভার কমিটির বৈঠকে বন্দী পার্থকে আমন্ত্রণ নিয়ে প্রশ্ন
Image

TMC:বিধানসভার কমিটির বৈঠকে বন্দী পার্থকে আমন্ত্রণ নিয়ে প্রশ্ন

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : বিধানসভার বিএ কমিটি বা বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে রয়েছেন তিনি। জেলবন্দি থাকা অবস্থায় এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানোয় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

জেলবন্দি থাকা সত্ত্বেও প্রাক্তন মন্ত্রীকে বিধানসভার বৈঠকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, তাঁকে গ্রেফতারের পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আরও পাঁচ শীর্ষনেতার সামনে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, দলের বিভিন্ন কমিটি বা পদ থেকে পার্থবাবুকে অপসারিত করা হল

এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে, পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক রয়েছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হয়নি। তাছাড়া বিধানসভার বিএ কমিটির সদস্যপদ থেকেও তাঁকে সরানো হয়নি।

পাশাপাশি অধ্যক্ষ বলেন, পার্থবাবুকে গ্রেফতারির কথা, তাঁকে কোথায় রাখা হয়েছে সেই কথা অধ্যক্ষকে চিঠি দিয়ে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। বিজনেস অ্যাডভাইসরি কমিটির বাকি সদস্যদের মতোই পার্থকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আইন মেনেই কাজ হয়েছে বলে দাবি করেন অধ্যক্ষ।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top