News Flash

  • Home
  • দিনের খবর
  • Railway Board:রেল বোর্ডের অনুমতি পেলে পুজোর আগেই শিয়ালদা থেকে দিঘার ট্রেন
Image

Railway Board:রেল বোর্ডের অনুমতি পেলে পুজোর আগেই শিয়ালদা থেকে দিঘার ট্রেন

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি স)। এবার দিঘা যাওয়ার জন্য আর হাওড়া ছুটতে হবে না উত্তর ২৪ পরগণা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়ার বাসিন্দাদের। কারণ, সবকিছু ঠিক থাকলে পুজোর শুরুতেই শিয়ালদা থেকে চালু হতে পারে দিঘার ট্রেন। ফলে দিঘা যাওয়ার ক্ষেত্রে ঝঞ্জাট কমতে চলেছে বহু পর্যটকের।

পর্যটকদের অনেকে ট্রেনে করেই দিঘায় যেতে চান। তাঁদের এতদিন শিয়ালদা এসে সেখান থেকে বাস বা অন্য গাড়িতে করে হাওড়া যেতে হত। এবার সেই ঝামেলা থেকে মুক্তি পাবেন সকলে। সরাসরি শিয়ালদা থেকেই ছুটতে পারে দিঘার ট্রেন।

ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের কাছে এই ট্রেন চালুর প্রস্তাব পাঠানো হয়েছে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে। রেল বোর্ড এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেই শিয়ালদা থেকে দিঘার উদ্দেশে ট্রেন ছাড়বে। রেল সূত্রে খবর, যদি অনুমতি পাওয়া যায়, তবে ১ অক্টোবর থেকেই শুরু হবে শিয়ালদা-দিঘা ট্রেন চলাচল।

যদিও এই ট্রেনের ভাড়া কত হবে, বা ট্রেনটিকে কোন কোন কোচ থাকছে তা এখনও জানানো হয়নি। তবে, রেলের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে শুনেই খুশির হাওয়া শিয়ালদা ডিভিশনের যাত্রীদের মধ্যে।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top