News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest:স্কুল পোশাকের রং পরিবর্তন নিয়ে ফের পড়ুয়া ও প্রাক্তনীদের বিক্ষোভ কোচবিহারে
Image

Protest:স্কুল পোশাকের রং পরিবর্তন নিয়ে ফের পড়ুয়া ও প্রাক্তনীদের বিক্ষোভ কোচবিহারে

কোচবিহার, ৭ সেপ্টেম্বর (হি.স.) : স্কুলের চকোলেট তথা খয়েরি রঙের প্যান্ট ও সাদা জামার পরিবর্তে অন্য কোনও রঙের পোশাক পড়বে না পড়ুয়ারা। পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে বুধবার কোচবিহারে ফের আন্দোলনে শামিল হল ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।

এই দাবিতে বুধবার স্কুলের সামনে থেকে বর্তমান ও প্রাক্তন কয়েকশো পড়ুয়া ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে জেলাশাসকের দফতরের সামনে এসে জমায়েত হয়। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তারা। সকলেরই দাবি, স্কুল পোশাকের রংয়ের সঙ্গে তাদের দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে। সুতরাং এই আবেগ ও ঐতিহ্যকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। ২০২৪ সালে স্কুল ১০০ বছরে পদার্পণ করবে। সুতরাং এই ঐতিহ্যবাহী স্কুলের পোশাকের রং পরিবর্তন কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।মিছিল ও বিক্ষোভ শেষে দাবি পূরণে এদিন জেলাশাসকের দফতরে একটি দাবিপত্রও জমা দেয় তারা। তবে শুধু মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলই নয়, পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে এদিন শহর সংলগ্ন কোচবিহার ২ ব্লকের মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরাও আন্দোলনে শামিল হয়। স্কুলের সবুজ সাদা পোশাক কোনওভাবেই পরিবর্তন না হওয়ার দাবিতে একটি মিছিল করে তারা।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top