News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee:রাজ্য পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

Mamata Banerjee:রাজ্য পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : বাগুইআটি ঘটনায় কড়া পদক্ষেপের কথা আগেই স্পষ্ট করেছিলেন। তাঁর নির্দেশে প্রথমে ক্লোজ, পরে সাসপেন্ড করা হয় আইসি কল্লোল ঘোষকে। আর তার পরই এই ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার অভিষেক নস্কর এবং তাঁর ভাই অতনু দে’র দেহ মেলে। এলাকার এক যুবক সত্যেন্দ্র চৌধুরীর ওপর অভিযোগ ওঠে অপহরণ এবং খুনের। কিন্তু ১৫ দিন কেটে গেলেও মূল অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। বাগুইআটি থানায় অভিযোগ জানানোর পরেও কেন প্রয়োজনীয় ভূমিকা পালন করা হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপরই বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজ করা হয়।

পুলিশের কেউ কেউ বাড়িতে বসে থাকছেন বলেও এ দিন মন্তব্য করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও কোনও পুলিশ কিছু কাজ করছেন, তার ফলে দলের বদনাম হচ্ছে। মধ্য রাতে বিভিন্ন এজেন্সি অনেকের বাড়িতে চলে যাচ্ছে। পুলিশের কাছে কোনও খবর থাকছে না।পুরো ঘটনাটি নজরদারি করার জন্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দিয়েছেন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top