News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় সাঁতারে বুধবার ত্রিপুরার আকাশ, জাহির
Image

জাতীয় সাঁতারে বুধবার ত্রিপুরার আকাশ, জাহির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। আকাশ আগামীকালও পুলে নামবে। সঙ্গে থাকবে সতীর্থ জাহির হোসেনও। সাফল্য কতটুকু পাবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আজ, মঙ্গলবার ৭৫-তম ন্যাশনাল অ্যাকোয়াটিক তথা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই পর্বে আকাশ, সাকিব-রা কিন্তু তেমন সাফল্য পায়নি। গৌহাটিতে ড. জাকির হোসেন অ্যাকোয়াটিক কমপ্লেক্সে পাঁচ দিন ব্যাপী ৭৫-তম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ৭ সদস্য বিশিষ্ট রাজ্য দল এতে অংশ নিয়েছে। মঙ্গলবার প্রথম দিনে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ত্রিপুরার চারজন সাঁতারু অংশ নিয়েছিল। মোট ৩৮ জনের সিলেকশন ট্রায়ালে ত্রিপুরার আকাশ ত্রিপুরা ৩৩.৬৬ সেকেন্ড সময় নিয়ে ২৬-তম স্থান পেয়েছে। সাকিব উদ্দিন ৩৩-তম স্থান পেয়েছে ৩৭.০৩ সেকেন্ড সময় নিয়ে। এছাড়া, আলমিন হোসেন ৪০.১৬ সেকেন্ড সময় নিয়ে ৩৬ তম এবং রণবীর দাস ৪০.৪৮ সেকেন্ড সময় নিয়ে ৩৭ তম স্থান পেয়েছে। আগামীকাল ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ত্রিপুরার আকাশ ত্রিপুরা এবং জাহির হোসেন বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top