News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ভারত একটি নির্ভরযোগ্য অংশীদার থাকবে: রাষ্ট্রপতি মুর্মু
Image

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ভারত একটি নির্ভরযোগ্য অংশীদার থাকবে: রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি. স.): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি আশ্বস্ত করেন যে ভারত বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে।
রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, আমাদের ইতিহাস, ভাষা এবং সংস্কৃতি আমাদের একত্রে আবদ্ধ করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, দুই দেশ একসঙ্গে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে, তা সত্যিই বিশেষ। এই ঐতিহাসিক উদযাপনে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়েরই অংশ গ্রহণ এটা খায় যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে কতটা গুরুত্ব দেয়।
রাষ্ট্রপতি এটা দেখে আনন্দিত যে বাংলাদেশ তার জনগণের আর্থ-সামাজিক সমৃদ্ধিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তিনি আশ্বস্ত করেন যে ভারত বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে।
রাষ্ট্রপতি বলেন, আমাদের সম্পর্ক সবসময়ই সহযোগিতা ও পারস্পরিক আস্থার মনোভাব দ্বারা পরিচালিত হয়েছে। মহামারী এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি দাবি করে যে ভারত এবং বাংলাদেশ বৈশ্বিক সংকট মোকাবিলায় আরও আর্থিকভাবে সংযুক্ত থাকবে। তিনি আস্থা ব্যক্ত করেন যে, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও পরিপক্ক করবে এবং উন্নয়ন করবে।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top