News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রবীন্দ্র ভবনে বালি ঢালাই ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন  করেন মন্ত্রী রতন লাল নাথ
Image

রবীন্দ্র ভবনে বালি ঢালাই ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন  করেন মন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর ৷৷  বর্তমান সরকার পর্যটন বিকাশে বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ রাজ্যের গুরুত্বপূর্ণ স্থপতিগুলি পর্যটকদের সামনে তুলে ধরার প্রয়াস না হয়েছে৷ এর অঙ্গ হিসেবেই
মঙ্গলবার রবীন্দ্র ভবনে বালি ঢালাই ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন  করেন মন্ত্রী রতন লাল নাথ৷ রবীন্দ্র ভবনের বাইরের অংশে এই ম্যুরাগুলি স্থান পেয়েছে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা৷ উচ্চ শিক্ষা দপ্তরের অধীন চারু ও কলা মহাবিদ্যালয়ের দ্বারা এই ম্যুরালগুলি নির্মাণ করা হয়েছে৷  ৫ শিল্পী এই ম্যুরাল তৈরি করেছেন৷ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন কোনারকের স্থাপত্যের চাইতে কোন অংশে কম ঊনকোটির স্থাপত্য৷ প্রয়োজন ছিল প্রচারের৷ দীর্ঘ বছর তা হয়নি৷ রাজ্যের মধ্যে প্রতিভা রয়েছে৷ আর তাই রবীন্দ্র নাথ ঠাকুর বার বার এসেছেন৷ এখানের শিল্পীদের নিয়ে গিয়ে বিশ্ব ভারতীতে ছবি আঁকিয়েছেন৷ তবে বর্তমানে মানুষ বড় বেশী আত্ম কেন্দ্রীক হয়ে গেছে৷ হর ঘর তেরঙ্গা কর্মসূচীর মাধ্যমে মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা গেছে বলে জানান তিনি৷ ভবিষ্যৎ প্রজন্মকে এইসব স্থপতি সম্পর্কে অবগত করতেই সরকারের তরফে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়৷

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top