নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর ৷৷ বর্তমান সরকার পর্যটন বিকাশে বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ রাজ্যের গুরুত্বপূর্ণ স্থপতিগুলি পর্যটকদের সামনে তুলে ধরার প্রয়াস না হয়েছে৷ এর অঙ্গ হিসেবেই
মঙ্গলবার রবীন্দ্র ভবনে বালি ঢালাই ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন করেন মন্ত্রী রতন লাল নাথ৷ রবীন্দ্র ভবনের বাইরের অংশে এই ম্যুরাগুলি স্থান পেয়েছে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা৷ উচ্চ শিক্ষা দপ্তরের অধীন চারু ও কলা মহাবিদ্যালয়ের দ্বারা এই ম্যুরালগুলি নির্মাণ করা হয়েছে৷ ৫ শিল্পী এই ম্যুরাল তৈরি করেছেন৷ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন কোনারকের স্থাপত্যের চাইতে কোন অংশে কম ঊনকোটির স্থাপত্য৷ প্রয়োজন ছিল প্রচারের৷ দীর্ঘ বছর তা হয়নি৷ রাজ্যের মধ্যে প্রতিভা রয়েছে৷ আর তাই রবীন্দ্র নাথ ঠাকুর বার বার এসেছেন৷ এখানের শিল্পীদের নিয়ে গিয়ে বিশ্ব ভারতীতে ছবি আঁকিয়েছেন৷ তবে বর্তমানে মানুষ বড় বেশী আত্ম কেন্দ্রীক হয়ে গেছে৷ হর ঘর তেরঙ্গা কর্মসূচীর মাধ্যমে মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা গেছে বলে জানান তিনি৷ ভবিষ্যৎ প্রজন্মকে এইসব স্থপতি সম্পর্কে অবগত করতেই সরকারের তরফে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়৷

রবীন্দ্র ভবনে বালি ঢালাই ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন করেন মন্ত্রী রতন লাল নাথ
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















