News Flash

  • Home
  • দেশ
  • সিবিআই-এর মুখোমুখি পরেশ পাল, ভোট-পরবর্তী হিংসায় হাজিরা তৃণমূল বিধায়কের
Image

সিবিআই-এর মুখোমুখি পরেশ পাল, ভোট-পরবর্তী হিংসায় হাজিরা তৃণমূল বিধায়কের

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): ভোট-পরবর্তী হিংসার মামলার তদন্তে সিবিআই-এর মুখোমুখি হয়েছেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পরেশের গাড়ি এসে থামে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে। গাড়ি থেকে নেমেই সোজা হেঁটে ভিতরে ঢুকে যান পরেশ। সংবাদ মাধ্যমের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।

ভোট-পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে পরেশের বিরুদ্ধে। কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনার নেপথ্যে বেলেঘাটার এই বিধায়কের ‘নির্দেশ’ ছিল বলে অভিযোগ করেছিল অভিজিতের পরিবার এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সেই মামলার তদন্তেই সিবিআই-এর তলব পেয়ে সল্টলেকের দফতরে এসে পৌঁছন পরেশ।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোট শেষ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে একের পর এক হিংসার ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। পরেশের বিরুদ্ধে যে ঘটনাটি নিয়ে অভিযোগ সেটি ঘটে ২০২১ সালের ২ মে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top