News Flash

  • Home
  • বিদেশ
  • Sri Lanka:শ্রীলঙ্কায় বন্যা : ড্রেনে আটকা পড়ে স্কুলছাত্রের মৃত্যু
Image

Sri Lanka:শ্রীলঙ্কায় বন্যা : ড্রেনে আটকা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

কলম্বো, ৫ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিতে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম অঞ্চলের কুরুনেগালার ওয়েহেরাতে ড্রেনে আটকা পড়ে এক স্কুল ছাত্রের (১৪) মৃত্যু হয়েছে। সোমবার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ফার্স্ট নিউজ।

খবরে বলা হয়, প্রবল বৃষ্টিতে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। ওই স্কুলছাত্র বাড়ি ফেরার পথে বন্যার পানিতে তলিয়ে যায়। পরে ভাসতে ভাসতে একটি ড্রেনে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত স্কুলছাত্র কুরুনেগালার মালিয়াদেব কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। স্থানীয় সরকারি সংস্থা থেকে তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top