News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake:চিনে ৬.৮ তীব্রতার ভূমিকম্প, মৃত্যু বেড়ে হয়েছে ২১ জন
Image

Earthquake:চিনে ৬.৮ তীব্রতার ভূমিকম্প, মৃত্যু বেড়ে হয়েছে ২১ জন

বেজিং, ৫ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশ। সোমবার সিচুয়ান প্রদেশে ৬.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে “পাহাড়ে ভূমিধসের কারণে আবাসনের বড়সড় ক্ষতি হয়েছে” কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভূমিকম্পে মৃত্যু বেড়ে হয়েছে ২১ জন। চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়াছে, স্থানীয় সময় দুপুর ১২.২৫ মিনিটে অনুভূত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০২.০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরতায়।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল লুডিং কাউন্টি থেকে ৩৯ কিলোমিটার দূরে এবং উৎসস্থলের চারপাশে ৫-কিমি পরিসরের মধ্যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। কম্পন অনুভূত হয়েছিল সিচুয়ানের রাজধানী চেংদুতে, যা ভূমিকম্পের কেন্দ্র থেকে ২২৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের তীব্রতায় বহু ঘর-বাড়ি কেঁপে ওঠে।

ভূমিকম্পে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে লুডিংয়ের কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পটি ইউনান, শানসি ও গুইঝো প্রদেশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top