News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পুলিশকর্মীর অভাব রয়েছে, জানালেন ডিজিপি
Image

রাজ্যে পুলিশকর্মীর অভাব রয়েছে, জানালেন ডিজিপি

DGPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি ৷৷ রাজ্যে পুলিশের সংখ্যায় যথেষ্ট অভাব রয়েছে৷ তাই কোন কোন সময় পুলিশের অনুপস্থিতিতে অনেক ঘটনা ঘটে যায়৷ ফের স্বীকার করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷ পুলিশ সপ্তাহের শেষ দিনে আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে ডিভেট কম্পিটিশনে একথা বললেন পুলিশের মহানির্দেশক৷
রাজ্যে পুলিশের যে সংখ্যায় যথেষ্ট অভাব রয়েছে এবার তা নিজেই স্বীকার করলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক কে নাগরাজ৷ পুলিশ সংখ্যায় কম থাকায় কোন কোন সময় জরুরি ঘটনায় পৌঁছতে দীর্ঘসময় লেগে যায়৷ এরপর তদন্তে যে ঢিলেঢালা হয় প্রত্যক্ষ ভাবে না বললেও পরোক্ষভাবে স্বীকার করেছেন পুলিশের মহানির্দেশক৷ বৃহস্পতিবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে বিনা পোশাকে প্রত্যেক নাগরিকই পুলিশ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন কে নাগরাজ৷ নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমির আয়োজিত এদিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত৷ তিনি তার ভাষণে বলেন আইনকে সবাই মর্যাদা দিতে হবে৷ পুলিশ মানুষের সাথে সম্পর্ক বাড়াতে হবে৷ আলোচনায় উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্ত্রী সেনগুপ্ত বলেন ছাত্রছাত্রীরাও পারে প লিশের কাজ করতে৷ বক্তব্যে রাজ্য পুলিশের মহানির্দেশক বলেন রাজ্যে পুলিশের সংখ্যায় ঘাটতি রয়েছে৷ ফলে কোন কোন সময় ঘটনা ঘটলে দ্রুত পৌঁছানো যায় না৷ এতে তদন্তে অনেকটাই যে ঢিলেমি পড়ে তা পরোক্ষভাবে হলেও স্বীকার করেন পুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷নাগরাজ বলেন, প্রতিদিনই অপরাধমূলক কাজ হচ্ছে রাজ্যে৷ অপরাধের মোকাবেলাও হচ্ছে৷ তবে প্রয়োজনের তুলনায় যে পুলিশের সংখ্যা কম আছে তা জানিয়ে দিয়েছেন খোদ মহানির্দেশকই৷ এর ফলে কি অপরাধের সংখ্যা বাড়ছে? প্রশ্ণ তথ্যভিজ্ঞমহলের৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top