News Flash

  • Home
  • খেলা
  • Sports:সঠিক বাছাই ও সামগ্রিক স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টিসিএ-র
Image

Sports:সঠিক বাছাই ও সামগ্রিক স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টিসিএ-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। সামনেই মুস্তাক আলী ট্রফি। এরপর একে একে শুরু হয়ে যাবে বোর্ডের নির্ধারিত টুর্ণামেন্টগুলো। এই সব টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ত্রিপুরা দলও। সিনিয়র এবং জুনিয়র বিভাগে চূড়ান্ত পর্যায়ের অনুশীলন চলছে। দল বাছাই সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে দল গঠন করার ক্ষেত্রে নির্বাচকদের নিয়ে সোমবার টিসিএতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সভাপতি ও যুগ্ম সচিব। সভাপতি তপন লোধ নির্বাচকদের স্পষ্টভাবে নির্দেশ দিলেন স্বচ্ছতা বজায় রেখেই যাতে টিম সিলেকসন করা হয়। নির্বাচকদের উপর আস্থা রয়েছে একশো শতাংশ টিসিএর। এরপর ও বিন্দুমাত্র যাতে ভুলের কোনো অবকাশ না হয়, তার জন্যই এদিন করা হলো এই বৈঠক। একই সঙ্গে জুনিয়র এবং সিনিয়র দলের চেয়ারম্যানরাও ছিলেন এই বৈঠকে। ফিটনেস টেস্ট নিয়ে কথা বললেন যুগ্ম সচিব কিশোর দাস। ফিটনেস টেস্টটা এনসিএর গাইড লাইন মেনেই করা হবে বলে প্রত্যেককে জানিয়ে দিলেন তিনি। এককথায় ২২ গজে কোনো ধরনের আপোষ নয়, এই বিষয়টা আবার ও স্পষ্ট ভাবে প্রত্যেককে অবহিত করলেন টিসিএর প্রতিনিধিরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top