News Flash

  • Home
  • খেলা
  • Sports:ইউএস ওপেনে তৃতীয় পর্বের ম্যাচে জয় সুইয়াটেক–সাবালেঙ্কার
Image

Sports:ইউএস ওপেনে তৃতীয় পর্বের ম্যাচে জয় সুইয়াটেক–সাবালেঙ্কার

নিউ ইয়র্ক, ৫ সেপ্টেম্বর (হি.স.) : স্বরূপে ফিরেছেন ইগা সুইয়াটেক। টানা তিন জয়ে ইউএস ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া মরশুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের তৃতীয় পর্বের বাধা অতিক্রম করেছেন এরিনা সাবালেঙ্কা, পেত্রা কেভিতোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, জেসিকা পেগুলা এবং ক্যারোলিনা পিসকোভা।

রবিবার বিশ্ব টেনিস র্যা্ঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা তৃতীয় পর্বের ম্যাচে ৬-৩ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন লরেন ডেভিসকে। সেইসঙ্গে ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন পোলিস তরুণী।
এদিকে, গত মরশুমে ইউএস ওপেনের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছিলেন এরিনা সাবালেঙ্কা। তৃতীয় পর্বের ম্যাচে তিনি এদিন রীতিমতো উড়িয়েই দেন অখ্যাত ক্ল্যারা বুরেলকে। ফরাসী কোয়ালিফায়ারকে তিনি ৬-০ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন মাত্র ৬৮ মিনিটের লড়াইয়ে।
চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা পরাজিত করেন আসরের নবম বাছাই গারবিন মুগুরুজাকে। দুইবারের উইম্বলডনজয়ী কেভিতোভা এদিন প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৭, ৬-৩ এবং ৭-৬ (১২/১০) টানা তিন ম্যাচ জিতে নিউইয়র্কের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেন কেবিতোভা। তৃতীয় পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ান ওপেনের প্রাক্তন চ্যাম্পিয়ন আজারেঙ্কা এদিন ৬-৩ এবং ৬-০ গেমে উড়িয়ে দেন পেত্রা মার্টিচকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top