News Flash

  • Home
  • দেশ
  • লালবাগের রাজা গণেশের দর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

লালবাগের রাজা গণেশের দর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মুম্বই, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : সোমবার পরিবারের সঙ্গে মুম্বইয়ের লালবাগের রাজা গণেশ পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাবনপুলে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার গভীর রাতে মুম্বই পৌঁছান। এরপর তিনি সহ্যাদ্রি গেস্ট হাউসে রাত্রিযাপন করেন। সোমবার সকালে সহ্যাদ্রি গেস্ট হাউসে অমিত শাহের সঙ্গে দেখা করেন চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি। এরপর পরিবারের সঙ্গে লালবাগের রাজাকে দেখতে যান অমিত শাহ।
আজ অমিত শাহ পাওয়াইতে নায়ক চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত স্কুলের উদ্বোধন করবেন। এরপর বিমানবন্দরেই বিজেপির নির্বাচিত নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হবে। এই বৈঠকের পরই দিল্লি চলে যাবেন অমিত শাহ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top