News Flash

  • Home
  • প্রধান খবর
  • লখনউয়ের হোটেলে আগুনে মৃত দুই; আহত কমপক্ষে ১০ জন, উদ্বিগ্ন রাজনাথ ও যোগী
Image

লখনউয়ের হোটেলে আগুনে মৃত দুই; আহত কমপক্ষে ১০ জন, উদ্বিগ্ন রাজনাথ ও যোগী

লখনউ, ৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে ভয়াবহ আগুন লাগল একটি বিলাসবহুল হোটেলে। হোটেলটি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় অবস্থিত। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল লেভানা হোটেলটিতে সোমবার সকালে আগুন লাগে। হজরতগঞ্জ এলাকার মদন মোহন মালব্য মার্গে অবস্থিত ওই হোটেলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন অতিথি। জানলা ভেঙে তাদের বের করা করেন উদ্ধারকারীরা। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। জেলা শাসক সূর্যপাল গাংওয়ার জানিয়েছেন, “হোটেল মালিকের মতে, হোটেলে ৩০টি রুম রয়েছে এবং অগ্নিকাণ্ডের ১৮টি রুমে অতিথি ছিলেন।”

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই হোটেলের চার পাশ থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সুসজ্জিত পাঁচ তলা হোটেলের চার তলাতেই আগুন লাগে। হোটেলের জানলা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকল কর্মীদের। ডিজি (আগুন) অবিনাশ চন্দ্র জানিয়েছেন, হোটেলের ঘর গুলি ধোঁয়ায় ঢেকে যায়, তাই ভিতরে যাওয়া মুশকিল হচ্ছিল। জেলাশাসক জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। আহতরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top