News Flash

  • Home
  • দেশ
  • ‘ভবিতব্য বুঝতে পারছেন’, অভিষেকে পাল্টা তোপ দিলীপ ঘোষের
Image

‘ভবিতব্য বুঝতে পারছেন’, অভিষেকে পাল্টা তোপ দিলীপ ঘোষের

কলকাতা,৩ সেপ্টেম্বর (হি. স.): গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তাল । এরই মাঝে শুক্রবারই ইডির তলবে সিজিও কমপ্লেক্সে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছিলেন সে । সেই প্রসঙ্গে এবার অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । শনিবার দিলীপ ঘোষ বলেন, এতদিন যে কনফিডেন্স নিয়ে বলছিলেন এখন গালাগালির পর্যায়ে চলে গেছে, মানে ভবিতব্য বুঝতে পারছেন।

এই প্রসঙ্গে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ”এতদিন যে কনফিডেন্স নিয়ে বলছিলেন এখন গালাগালির পর্যায়ে চলে গেছে, মানে ভবিতব্য বুঝতে পারছেন । এসব কথা কোর্টে বলতে হবে । মিডিয়ার সামনে বলে কোনও লাভ নেই । কোর্টে বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে, কোর্টই বিচার করবে । আমরা দর্শক মাত্র । সাধারণ মানুষের সন্দেহ হয়েছে, তাই তাঁরা কোর্টে গেছেন । কোর্টের উপর ভরসা আছে পুরোপুরি । সিবিআই, ইডির উপর ভরসা আছে । তারা যেভাবে কাজ শুরু করেছে, এর আগে হয়নি । আমরা আশা করছি ভালো ভাবে সম্পূর্ণ হবে ।। অভিষেককে নিশানা করে কথাবার্তারই ঠিক নেই । এতদিন যে কনফিডেন্স নিয়ে বলছিলেন, এখন গালাগালির পর্যায়ে চলে গেছে । তার মানে ভবিতব্য বুঝতে পারছেন । আগামীদিনে কেষ্টর মতো মাটিতে শুতে হবে ” ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top