News Flash

  • Home
  • দেশ
  • চন্ডীগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণে বাঁচলেন ৩ জন
Image

চন্ডীগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণে বাঁচলেন ৩ জন

চন্ডীগড়, ৩ সেপ্টেম্বর (হি.স.): চন্ডীগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি বিলাসবহুল গাড়ি। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৪.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চন্ডীগড়ের মধ্য মার্গে সেক্টর ১৯-২৭-২৮-৭ রোটারিতে। ট্রান্সপোর্ট লাইট পয়েন্ট থেকে আসা বিএমডব্লিউ গাড়িটি রোটারির চারপাশে ঘুরতে না পেরে ভোর ৪.৪৫ মিনিটে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে।

এয়ারব্যাগ থাকার কারণে গাড়ির চালক এবং অন্য দুইজন যাত্রী সামান্য আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, গাড়িটি রোটারির দিকে যাওয়ার সময়, টায়ারের বিকট শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিল কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটি আটক করা হয়েছে।

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top