News Flash

  • Home
  • বিদেশ
  • Strike:হবু ব্রিটিশ প্রধানমন্ত্রীর যেদিন মসনদে বসবেন, সেদিনই ধর্মঘট, হুঁশিয়ারি শ্রমিক সংগঠনের
Image

Strike:হবু ব্রিটিশ প্রধানমন্ত্রীর যেদিন মসনদে বসবেন, সেদিনই ধর্মঘট, হুঁশিয়ারি শ্রমিক সংগঠনের

লন্ডন, ২ সেপ্টেম্বর (হি.স.) : পার্টিগেট কেলেঙ্কারি জেরে নির্বাচন শেষে ৫ সেপ্টেম্বর নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তার আগে একের পর এক সমস্যায় চাপের মুখে পড়েছে ব্রিটেনের অর্থনীতি। এহেন ডামাডোলে সমস্যা আরও বাড়িয়েছে সরকারি শ্রমিক সংগঠন। তাদের হুঁশিয়ারি, হবু ব্রিটিশ প্রধানমন্ত্রীর যেদিন মসনদে বসবেন, সেদিনই ধর্মঘট শুরু করা হবে।

তারপরের দিনই রানি এলিজাবেথের কাছে ইস্তফাপত্র জমা দেবেন কার্যনির্বাহী প্রধানমন্ত্রী বরিস জনসন। শেষ পাওয়া খবরের মতে, মসনদের দৌড়ে প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনাককে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন বিদেশ সচিব লিজ ট্রাস। কিন্তু মসনদে যেই বসুন না কেন, শুরুতেই আকাশে মেঘ ঘনিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেতনবৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, সুরক্ষা এবং অন্যান্য দাবিতে ধর্মঘটের হুমকি দিয়েছে সরকারি ট্রেড ইউনিয়নগুলি। ৫ ও ৬ সেপ্টেম্বর ধর্মঘট চলবে বলে বৃহস্পতিবার জানিয়েছে তারা। সাফাইকর্মী, নিরাপত্তারক্ষী থেকে শুরু করে হাজার হাজার সরকারি কর্মীরা হরতালে শামিল হবেন। ফলে বাণিজ্য, শক্তি ও শিল্প দফতরের কাজ প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে।

‘পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়ন’ নামের শ্রমিক সংগঠনটি জানিয়েছে, এই ধর্মঘটের মাধ্যমে কর্মীদের ন্যায্য দাবি সরকারের কাছে পৌছে দেওয়া হবে। সংগঠনটির সাধারণ সম্পাদক মার্ক সেরওটকা বলেন, “যে হারে কস্ট অফ লিভিং বা জীবনধারণের খরচ বাড়ছে, সেই সংকট নিরসনে সরকার কোনও পদক্ষেপ করছে না।” বিশ্লেষকদের মতে, মূল্যবৃদ্ধির আবহে বিভিন্ন শিল্পক্ষেত্রের কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বেতন বৃদ্ধি ও আরও উন্নত সুযোগ সুবিধার দাবি জানাচ্ছে তারা। কিন্তু সমস্ত দাবি মানলে রাজকোষে যে পরিমাণ চাপ পড়বে তা সামাল দেওয়ায় চাট্টিখনি কথা নয়। সবমিলিয়ে, হবু প্রধানমন্ত্রীর কাজ অনেকটাই জটিল।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top