News Flash

  • Home
  • দিনের খবর
  • বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভ হাই কোর্টে, কর্মচারীদের কাজ নিজেই করলেন প্রধান বিচারপতি
Image

বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভ হাই কোর্টে, কর্মচারীদের কাজ নিজেই করলেন প্রধান বিচারপতি

কলকাতা, ৩০ আগস্ট (হি. স.) : বকেয়া ডিএ-র দাবিতে কর্মচারীদের বিক্ষোভের সময় আদালতের কাজকর্ম যাতে বন্ধ না থাকে এর জন্য নিজেই অনেক কাজ করে ফেলেন হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তবে মঙ্গলবার কর্মচারীদের কর্মবিরতি চলাকালীন নিজেই সেই কাজ করেন প্রধান বিচারপতি।

আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত হারে বকেয়া ডিএ মেটায়নি রাজ্য সরকার। এই আবহে কয়েকদিন আগেই দুর্গাপুজোর জন্য বিপুল পরিমাণ অর্থ সাহায্য ঘোষণা করা হয়। এই আবহে আদালতে ফের মামলা হয়। এদিকে ক্ষুব্ধ হয়ে সরকারি কর্মীরা মঙ্গলবার দুই ঘণ্টার কর্মবিরতির ডাক দেন। বিক্ষোভ প্রদর্শিত হয় হাই কোর্টেও। আদালতের কর্মচারীরা কাজ ছেডে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ দেখান। রাজ্য সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ সরকার এখনও কার্যকর করেনি। সরকারি কর্মীদের ক্ষুব্ধ করে উচ্চ আদালতে আগের রায়ের পুনর্বিবেচনার আবেদন জানায় সরকার। এই আবহে সরকরের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করার সিদ্ধান্ত নেন কর্মচারীরা। বিচারপতিরা উপস্থিত থাকলেও কোর্ট থেকে কর্মচারীরা বেরিয়ে যান। প্রধান বিচারপতির এজলাস থেকেও কর্মচারীরা চলে যান। এজলাস ফাঁকা হয়ে যায়। আদালতের কাজ থমকে যাওয়ার জোগাড় হয়। এসময় আদালতের কাজকর্ম যাতে বন্ধ না থাকে এর জন্য নিজেই অনেক কাজ করে ফেলেন হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। টেবিলে মামলার ফাইল তুলে দেওয়া কাজ আদালতের কর্মীর। তবে মঙ্গলবার কর্মচারীদের কর্মবিরতি চলাকালীন নিজেই সেই কাজ করেন প্রধান বিচারপতি। 

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top