News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় যুব তৃণমূলের মিছিলে বাধা, পুলিশের সাথে ধস্তাধস্তি
Image

আগরতলায় যুব তৃণমূলের মিছিলে বাধা, পুলিশের সাথে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷  তৃণমূল কংগ্রেসের রাজভবন অভিযানে পুলিশের চরম হেনস্থা৷ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্বের কারণে আস্তাবল ময়দান থেকে রাজভবন অভিযানের উদ্দেশ্যে এক মিছিল আয়োজিত হয়৷
সেই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ এই মিছিল চলাকালীন রাজ্য সরকার ভয় পায় এবং মিছিল কিছুটা এগিয়ে যাওয়ার পর পুলিশ সেই মিছিলকে আটকে দেয়৷ সেই সময় পুলিশ নির্মম ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার চালায়৷ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহাকে টানতে টানতে পুলিশ ভ্যানে তুলিয়ে নিয়ে যায়৷ সান্তনু সাহা-সহ বহু নেতাদের ও কর্মীদের আটক করে পুলিশ৷ কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবিকে পুলিশ দমাতে পারেনি৷ যুব তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে এই রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সীমাহীন বেকারত্বের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে৷
ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সান্তনু সাহাকে আটক করার পর তিনি বলেছেন, ’আমাদের পুলিশ দিয়ে আটক করেছে কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের যে রাজভবন অভিযান, তা পুলিশ দিয়ে কোনোরকমভাবে আটকাতে পারবেনা৷ আগামীদিনে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যুবকদের স্বার্থে আরো বৃহত্তর আন্দোলনে নামবো৷’

Releated Posts

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top