নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ তৃণমূল কংগ্রেসের রাজভবন অভিযানে পুলিশের চরম হেনস্থা৷ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্বের কারণে আস্তাবল ময়দান থেকে রাজভবন অভিযানের উদ্দেশ্যে এক মিছিল আয়োজিত হয়৷
সেই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নীল কমল সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ এই মিছিল চলাকালীন রাজ্য সরকার ভয় পায় এবং মিছিল কিছুটা এগিয়ে যাওয়ার পর পুলিশ সেই মিছিলকে আটকে দেয়৷ সেই সময় পুলিশ নির্মম ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার চালায়৷ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহাকে টানতে টানতে পুলিশ ভ্যানে তুলিয়ে নিয়ে যায়৷ সান্তনু সাহা-সহ বহু নেতাদের ও কর্মীদের আটক করে পুলিশ৷ কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবিকে পুলিশ দমাতে পারেনি৷ যুব তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে এই রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সীমাহীন বেকারত্বের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে৷
ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সান্তনু সাহাকে আটক করার পর তিনি বলেছেন, ’আমাদের পুলিশ দিয়ে আটক করেছে কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের যে রাজভবন অভিযান, তা পুলিশ দিয়ে কোনোরকমভাবে আটকাতে পারবেনা৷ আগামীদিনে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যুবকদের স্বার্থে আরো বৃহত্তর আন্দোলনে নামবো৷’

আগরতলায় যুব তৃণমূলের মিছিলে বাধা, পুলিশের সাথে ধস্তাধস্তি
Tags:
Releated Posts
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট
আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

















