News Flash

  • Home
  • বিদেশ
  • ক্রমাগত বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানে বন্যায় মৃত ৯৩৭, দেশে জরুরি অবস্থা ঘোষণা শরিফ সরকারের
Image

ক্রমাগত বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানে বন্যায় মৃত ৯৩৭, দেশে জরুরি অবস্থা ঘোষণা শরিফ সরকারের

ইসলামাবাদ,  ২৬ আগস্ট (হি.স.): লাগাতার বৃষ্টির জেরে বন্যায় বিধ্বস্ত পাকিস্তান। এখন পর্যন্ত সে দেশে বন্যার মারা গিয়েছেন ৯৩৭ জন। মৃতদের মধ্যে ৩৪৩ জন শিশু। এই পরিস্থিতিতে গোটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার।
১৪ জুন থেকে পাকিস্তানে বৃষ্টি শুরু হয়েছে। তার জেরে বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। হড়পা বানে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণের বহু জেলা। সিন্ধ প্রদেশের ২৩টি জেলা জলমগ্ন। বন্যার জেরে সব থেকে বেশি মৃত্যু হয়েছে সিন্ধ প্রদেশে। ১৪ জুন থেকে বৃহস্পতিবার ওই প্রদেশে বন্যায় মারা গিয়েছেন ৩০৬ জন।
বন্যায় বালুচিস্তানে মারা গিয়েছেন ২৩৪ জন। খাইবার পাখতুনখোয়ায় ১৮৫ জন এবং পঞ্জাব প্রদেশে মারা গিয়েছেন ১৬৫ জন। পাক-অধিকৃত কাশ্মীরে বন্যায় মৃত ৩৭ জন। গিলগিট-বালতিস্তানে মারা গিয়েছেন ন’জন।
আগস্ট মাসে পাকিস্তানে গড়ে ৪৮ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। এ বছর সেখানে ১৬৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের থেকে প্রায় ২৪১ শতাংশ বেশি। সিন্ধ প্রদেশে স্বাভাবিকের থেকে ৭৮৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিভাগের মন্ত্রী শেরি রহমান জানিয়েছেন, তিন কোটি পাকিস্তানবাসী এখন ঘরছাড়া। হাজার হাজার মানুষ খেতে পাচ্ছেন না। ত্রাণের জন্য ‘ওয়ার রুম’ তৈরি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আন্তর্জাতিক মহলেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার বলে মত রহমানের।

Releated Posts

হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে মার্কিন দূত, অসমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মা-র দ্বিতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসমের সঙ্গে বাণিজ্যিক…

ByByTaniya Chakraborty May 12, 2026

বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী আইনজীবীর উপর নিষেধাজ্ঞার অভিযোগ

ঢাকা, ১২ মে (আইএএনএস): বাংলাদেশে চলতি বছর জানুয়ারি থেকে অন্তত ১৩টি বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রায় ২০০ আওয়ামি লিগপন্থী…

ByByTaniya Chakraborty May 12, 2026

ফুকেটে অচেতন হয়ে মৃত্যু ভারতীয় পর্যটকের, হাসপাতালে আরও তিনজন

ব্যাংকক, ১২ মে (আইএএনএস): থাইল্যান্ডের ফুকেটে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন…

ByByTaniya Chakraborty May 12, 2026

কাঠমান্ডু বিমানবন্দরে আগুন তুর্কিশ এয়ারলাইন্সের বিমানে, নিরাপদে উদ্ধার সব যাত্রী

কাঠমান্ডু, ১১ মে(আইএএনএস):তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর-এ।…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top