News Flash

  • Home
  • দিনের খবর
  • ভয় পাই না’, বিজেপি রাজ্য সভাপতিকে চ্যালেঞ্জ ফিরহাদের
Image

ভয় পাই না’, বিজেপি রাজ্য সভাপতিকে চ্যালেঞ্জ ফিরহাদের

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রীতিমতো নাম উল্লেখ করে মন্তব্য করেছেন, কলকাতার মেয়র তথা রাজ্যের আর এক ওজনদার মন্ত্রী ফিরহাদ হাকিমও জেলে যাবেন। শুক্রবার তার পালটা দিলেন ফিরহাদ।

বিধানসভার সামনে সাংবাদিক বৈঠক করে তাঁর সাফ জবাব, ”জেলে যেতে ভয় পাই না। সুকান্তবাবু নিজে আসুন, আপনার এজেন্সি নিয়ে। আপনি নিজে আমাকে ধরে নিয়ে যান জেলে। কিন্তু সম্মানহানি করবেন না।” সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও দুষলেন।

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ইতিমধ্যে জেলবন্দি। একজন এসএসসি মামলায় অভিযুক্ত সন্দেহে ইডির হাতে গ্রেফতার হয়েছেন। দ্বিতীয়জন গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত। তাঁদের কথা উল্লেখ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ”এবার হাকিমকেও জেলে ঢোকাতে হবে, ওঁকে প্রস্তুত থাকতে বলুন।” এই হুঁশিয়ারির পালটা জবাবও শুনতে হল তাঁকে।

ফিরহাদ হাকিমের বক্তব্য, ”কোন মামলায় ফাঁসাবেন আমায়? আসুন আপনি আপনার এজেন্সিকে নিয়ে। আমাকে নিয়ে গিয়ে জেলে ঢোকান। ভয় নেই। কিন্তু সামাজিক সম্মানহানি করবেন না। আমার রাজনীতি করি মানুষের কাজের জন্য। আমাদের আত্মসম্মান আছে। এসবের জন্য আমার ব্যক্তিগত অনেক ক্ষতি হয়েছে।” নানা দুর্নীতিতে জড়িত সন্দেহে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী আপাতত জেলবন্দি। এনিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির কটাক্ষের বন্যা চলছেই।

Releated Posts

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026

তেলেঙ্গানায় ফার্মা ইউনিটে রিঅ্যাক্টর বিস্ফোরণে নিহত ২

হায়দরাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় রিঅ্যাক্টর বিস্ফোরণের পর আগুন লেগে দু’জনের…

ByByNews Desk Aug 22, 2026

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top