News Flash

  • Home
  • দিনের খবর
  • আজাদ-মুক্ত কংগ্রেস; সমস্ত পদ থেকে দিলেন ইস্তফা, দুষলেন রাহুলকে
Image

আজাদ-মুক্ত কংগ্রেস; সমস্ত পদ থেকে দিলেন ইস্তফা, দুষলেন রাহুলকে

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করলেন প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। শুক্রবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন গুলাম নবী আজাদ। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে দুঃখপ্রকাশও করেছেন আজাদ। জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে গুলাম নবী আজাদ জানিয়েছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে ও হৃদয় বিদারক চিত্তে আমি জাতীয় কংগ্রেসের সঙ্গে আমার অর্ধ শতাব্দীর পুরানো সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।” প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেস থেকে ইস্তফা দিতে পারেন গুলাম নবী আজাদ, শুক্রবার সেই জল্পনাই সত্যি হয়েছে। এদিন কংগ্রেস ছাড়ার পর রাহুল গান্ধীর বিরুদ্ধেও তোপ দেগেছেন আজাদ। ইস্তফাপত্রে লিখেছেন, ‘দেশের জন্য যা ভাল, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস।’
পাঁচ পাতার পদত্যাগপত্রে গুলাম নবী লিখেছেন, ‘গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনও পর্যায়ের নির্বাচনই হয়নি।’ এর পরই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করে বর্ষীয়ান নেতা লিখেছেন, ‘এই সব ঘটেছে, তার কারণ, গত আট বছরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এক জন ‘অপরিণত’ ব্যক্তিত্ব।’ এমনকি, বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্যও রাহুলকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন গুলাম।

আজাদ লেখেন, অপরিণত হওয়ার সবচেয়ে জ্বলন্ত উদাহরণগুলির মধ্যে একটি হল, সংবাদমাধ্যমের সামনে রাহুল গান্ধীর হাতে সরকারি অধ্যাদেশ ছেঁড়া…। এই ধরনের শিশুসুলভ আচরণ প্রধানমন্ত্রী ও ভারত সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। ২০১৪ সালে নির্বাচনে ইউপিএ সরকারের পরাজয়ের নেপথ্যে যে অবদানগুলি রয়েছে, তার মধ্যে এটি অন্যতম।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top