News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুলে ভারতীয় দূতাবাসে হামলা
Image

কাবুলে ভারতীয় দূতাবাসে হামলা

kabulকাবুল, ৩ জানুয়ারি৷৷ পাঠানকোটে জঙ্গি হামলা নিয়ে অস্থিরতার মধ্যেই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা৷ তাতে নতুন করে সন্ত্রাসের কালো মেঘ দেখা দিয়েছে ভারতের উপর৷ রবিবার রাতে উত্তর আফগানিস্তানের মাজার-এ-শরিফে স্থিত ভারতীয় দূতাবাসে চার বন্দুকধারী অতর্কিত  হামলা করে৷ দূতাবাসে নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের সাথে তাদের গুলির লড়াই হয়৷ তাতে দুই বন্দুকধারীকে ঘটনাস্থলেই মারতে সক্ষম হন ইন্দো-তিববত বাহিনীর জওয়ানরা৷ অন্য দুই বন্দুকধারী পালিয়ে পাশের একটি বাড়িতে আত্মগোপন করে সেখান থেকে গুলি চালাতে থাকে৷ জানা গিয়েছে, আফগান স্পেশাল ফোর্সও তাদের মোকাবিলায় যোগদান করেছেন৷ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হতাহতের ঘটনা নেই৷ সকল ভারতীয় সুরক্ষিত আছেন৷ সূত্র অনুসারে আরও জানা গিয়েছে, আফগানিস্তানস্থিত ভারতীয় রাষ্ট্রদূতকেই বন্দুকধারীরা টার্গেট করেছিল৷ এই ঘটনায় ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top