News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কারবি আংলঙে পুলিশের জালে এনএসসিকে-র তিন সদস্য, গুলিবিদ্ধ এক জঙ্গি সংগঠন, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র
Image

কারবি আংলঙে পুলিশের জালে এনএসসিকে-র তিন সদস্য, গুলিবিদ্ধ এক জঙ্গি সংগঠন, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র

ডিফু (অসম), ২৪ আগস্ট (হি.স.) : কারবি আংলং‍ জেলায় সদ্য-ভূমিষ্ট জঙ্গি সংগঠন এনএসসিকে-র তিন সদস্য পুলিশের জালে ধরা পড়েছে। ধৃত তিন জঙ্গিকে দইথর বাপুরাম সিংনর গ্রামের পবিত্র শইকিয়া ওরফে তেরন, ডিফু পঞ্চায়েত কলোনির রাহুল তকবি এবং দেইথর স্বার্থে ইংহি গ্রামের ডেভিড ইংহি। ধৃত তিনজনের হেফাজত থেকে পুলিশ তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ২১ রাউন্ড সক্রিয় গুলি উদ্ধার করেছে। জঙ্গি পাকড়াও অভিযানে পুলিশের গুলিতে আহত হয়ে বর্তমানে ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এনএসসিকে ক্যাডার পবিত্র শইকিয়া। জঙ্গি পাকড়াও করতে গিয়ে গোলাগুলির ঘটনা মঙ্গলবার সংঘটিত হয়েছে।

কারবি আংলং জেলায় দীর্ঘদিন সশস্ত্র উগ্রপন্থী সংগঠনগুলির সন্ত্রাস চলার পর গত বছরের ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সঙ্গে কারবি পাহাড়ের ছয়টি উগ্রপন্থী সংগঠন শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল। এর পর দুটি পাহাড়ি জেলা কারবি আংলং এবং ডিমা হাসাওয়ের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন।

সরকারও কারবি পাহাড়ে শান্তির বাতাবরণ ফিরে এসেছে বলে দাবি করলেও ২৩ এবং ২৪ সেপ্টেম্বর কারবি আংলং পুলিশ দেইথর এবং ডিফুতে অভিযান চালিয়ে এনএসসিকে-র তিন সদস্যকে গ্রেফতার করেছিল।

Releated Posts

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top