News Flash

Image

সিকিমে বাস দুর্ঘটনায় আহত ২৯ জন

গ্যাংটক, ২৪ আগস্ট ( হি.স.) : বুধবার শহরের সাত মাইলে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন, যার মধ্যে সাতজন গুরুতর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহতদের মধ্যে ২৪ জন তাদংয়ের এসআরএম ইউনিভার্সিটি ক্যাম্পাসের শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, তারা সাত মাইল থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্ব সিকিম জেলার রানিপুলের দিকে যাচ্ছিল।

আহতদের উদ্ধার করে মণিপাল সেন্ট্রাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে গুরুতর আহত ছাত্রকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সিকিম পরিবহন মন্ত্রী সঞ্জিত খারেল হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতাল প্রশাসনকে আহতদের চিকিৎসার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন এবং আহতদের চিকিৎসার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রী পি এস তামাং ঘোষণা করেছেন, সিকিম সরকার আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে। দুর্ঘটনার পর বাসটির চালক পলাতক বলে ধারণা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top