News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ার বড়পাথারিতে ফুটবল রমণীর গোলে জয়ী রিয়াং পাড়া
Image

বিলোনিয়ার বড়পাথারিতে ফুটবল রমণীর গোলে জয়ী রিয়াং পাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। বড় ব্যবধানে জয় পেলো এডিসি’র রিয়াং পাড়া। পরাজিত করলো বিলোনিয়ার সাতমূড়াকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। বুধবার বড়পাথারি স্কুল মাঠে ম্যাচের শুরুতেই বিপক্ষ দলের উপ আক্রমণ শুরু করেন টি টি এ এ ডি সি-র রিয়াং পাড়ার ফুটবলাররা। শুরুতেই বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরান  টি টি এ এ ডি সি’র রিয়াং পাড়ার আক্রমণভাগের ফুটবলাররা। তবে প্রথমে গোল হজম করতে হয় টি টি এ এ ডি সি’র রিয়াং পাড়াকে। গোল হজম করার পর পাল্টা আক্রমণে বিপক্ষকে ছত্রভঙ্গ করেন টি টি এ এ ডি সি’র রিয়াং পাড়ার ফুটবলাররা। প্রথমার্ধেই দল এগিয়ে যায় ২-‌১ গোলে। বিজয়ী দলের পক্ষে সুকান্ত রিয়াং, চিরঞ্জীৎ রিয়াং, রমণী রিয়াং (‌দুটি) গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন ‌অয়ন ভৌমিক। ম্যাচটি পরিচালনা করেন রেফারি সঞ্জয় বিশ্বাস। ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র পেলো টি টি এ এ ডি সি’র রিয়াং পাড়া।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top