ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। বড় ব্যবধানে জয় পেলো এডিসি’র রিয়াং পাড়া। পরাজিত করলো বিলোনিয়ার সাতমূড়াকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। বুধবার বড়পাথারি স্কুল মাঠে ম্যাচের শুরুতেই বিপক্ষ দলের উপ আক্রমণ শুরু করেন টি টি এ এ ডি সি-র রিয়াং পাড়ার ফুটবলাররা। শুরুতেই বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরান টি টি এ এ ডি সি’র রিয়াং পাড়ার আক্রমণভাগের ফুটবলাররা। তবে প্রথমে গোল হজম করতে হয় টি টি এ এ ডি সি’র রিয়াং পাড়াকে। গোল হজম করার পর পাল্টা আক্রমণে বিপক্ষকে ছত্রভঙ্গ করেন টি টি এ এ ডি সি’র রিয়াং পাড়ার ফুটবলাররা। প্রথমার্ধেই দল এগিয়ে যায় ২-১ গোলে। বিজয়ী দলের পক্ষে সুকান্ত রিয়াং, চিরঞ্জীৎ রিয়াং, রমণী রিয়াং (দুটি) গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন অয়ন ভৌমিক। ম্যাচটি পরিচালনা করেন রেফারি সঞ্জয় বিশ্বাস। ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র পেলো টি টি এ এ ডি সি’র রিয়াং পাড়া।

বিলোনিয়ার বড়পাথারিতে ফুটবল রমণীর গোলে জয়ী রিয়াং পাড়া
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















