News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে ট্রাক দুর্ঘটনা : শোক প্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

মধ্যপ্রদেশে ট্রাক দুর্ঘটনা : শোক প্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল, ২৩ আগস্ট (হি. স.): মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা । ফের ট্রাকের ধাক্কায় মৃত্যু । মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজনের । পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের এই দুর্ঘটনা দুই জন কলেজ ছাত্র এবং ওই কলেজ ভ্যান চালকের । আহত হয়েছেন আরও সাতজন। সড়ক দুর্ঘটনায় ছাত্র ও চালকের মৃত্যুতে শোক প্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ।

পুলিশ সুপার (এসপি) রাহুল কুমার জানিয়েছেন, সকাল ৯.৩০ মিনিটে ইন্দোর-ইছাপুর মহাসড়কের শাহপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ছাত্র বহনকারী ভ্যানটি পাশের একটি গ্রাম থেকে বুরহানপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই দুই ছাত্রী ও ভ্যান চালকের মৃত্যু হয় বলে ওই কর্মকর্তা জানান। তিনি আরও জানান, আহত আরও সাত পড়ুয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রদের সঙ্গে দেখা করতে জেলা হাসপাতালে যান বুরহানপুরের জেলাশাসক প্রবীণ সিং এবং এসপি।এদিকে ট্রাক চালক বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে সড়ক দুর্ঘটনায় ছাত্র ও চালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।-

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top